ঝিনাইদহ

এক সঙ্গে গ্রেফতার যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক

ঝিনাইদহ, ২৪ ফেব্রুয়ারি – ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মালেক (৫৫) ও সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদকে (৪৮) গ্রেপ্তার করেছে। তাদের পার্শবর্তী কালিগঞ্জ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, গোপন সূত্রে খবর পেয়ে থানার একটি টিম রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে আব্দুল মালেককে দয়ারামপুর বাজার ও বাবুল আহম্মেদকে পার্শবর্তী গ্রাম লক্ষিপুর বাজার থেকে আটক করা হয়েছে।

আটকের পর তাদের কালিগজ্ঞ থানার সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language