ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় অপারেশন ডেভিল হান্টে ইয়াবাসহ আওয়ামী লীগের নেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া, ১৫ ফেব্রুয়ারি – ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৯’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছির উল্লাহ ভূইয়া (৫৬) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় আখাউড়া-কসবা সড়কের মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাছির উল্লাহ ভূইয়া মনিয়ন্দ ইউনিয়নের মিনারকুট গ্রামের মৃত হাসমত আলী ভূইয়ার ছেলে। তিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আখাউড়া থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, থানার এস.আই আশিষের নেতৃত্বে পুলিশের একটি টিম শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা সড়ক থেকে নাছির উল্লাহ ভূইয়া আটক করে। এসময় তার কাছ থেকে মাদকদ্রব্য ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত নাছির উল্লাহ ভূইয়ার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ১৫ ফেব্রুয়ারি ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language