উত্তর আমেরিকা

ট্রাম্পের শপথ অনুষ্ঠান শুরু

ওয়াশিংটন, ২০ জানুয়ারি – মার্কিন মসনদে আবারও বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে তিনি আবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আজ। তার এ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা ইতোমধ্যেই শুরু হয়েছে। এমনকি অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন।

সোমবার ( ২০ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, আজ ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল রোটুন্ডায় তার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে হাজির থাকবেন বিদেশি বিভিন্ন রাষ্ট্র নেতারাও।

প্রতিবার এ শপথ অনুষ্ঠান ক্যাপিটল হিলের বাইরে আয়োজন করা হয়। তবে তীব্র ঠান্ডার কারণে এবার সেটি ভেতরেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ৪০ বছরের রীতি ভাঙতে চলেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, দেশজুড়ে তীব্র ঠান্ডা বাতাশ বইঠে। ফলে আমি কারো কষ্টে ফেলতে চাই না। এজন্য আমি ক্যাপিটাল হিলের ভিতরে অভিষেক অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম আয়োজনের নির্দেশ দিয়েছি।

এর আগে ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের দ্বিতীয় মেয়াদে অভিষেকের সময় এ জটিলতা দেখা দেয়। এ সময় তাপমাত্রা মাইনাস ১০ থেকে ২০ ডিগ্রিতে নেমে আসে।

যুক্তরাষ্ট্রের নিয়মানুসারে, শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট একটি অভিষেক ভাষণ দেন, যেখানে তিনি তার দায়িত্ব পালনের সংকল্প ও পরিকল্পনা জানান। এরপর বিদায়ী প্রেসিডেন্টকে বিদায় জানানো হয়। শপথের পর প্রেসিডেন্ট একটি শপথ বইয়ে স্বাক্ষর করেন, যা ক্যাপিটল ভবনের প্রেসিডেন্ট রুমে অনুষ্ঠিত হয়। এর পরপরই আমন্ত্রিত অতিথিদের নিয়ে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

সূত্র: কালবেলা
আইএ/ ২০ জানুয়ারি ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language