ঢাকা

গুলশানে দু’জনের লাশ উদ্ধার

ঢাকা, ২৮ সেপ্টেম্বর – রাজধানীর গুলশানে দুই ব্যক্তির পচনশীল মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশান-২ রোড নাম্বার ১০৮ এর ২১ নম্বর প্লট থেকে রফিক (৬২) ও সাব্বির (১৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে দুইজনকে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) যেকোনো সময় দুর্বৃত্তরা হত্যা করেছে। মরদেহ থেকে দুর্গন্ধ বেরিয়েছে লাশ দুটি পচনশীল। নিহত রফিকের বাড়ি বরিশাল ও সাব্বিরের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি তৌহিদ আহমেদ।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ২৮ সেপ্টেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language