মধ্যপ্রাচ্য

তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ও ইরানি স্পিকারের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক

তেহরান, ১৬ এপ্রিল – পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। বৃহস্পতিবার তেহরানে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে উভয় পক্ষের মধ্যে আলোচনার মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

গতকাল উচ্চপর্যায়ের একটি রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধি দল নিয়ে ইরানে পৌঁছান আসিম মুনির। ইরানের সংবাদ মাধ্যমগুলো সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে সেনাপ্রধানের এই সফরের অন্যতম উদ্দেশ্য হলো আমেরিকার একটি বার্তা পৌঁছে দেওয়া এবং আলোচনার দ্বিতীয় দফার পরিকল্পনা নিয়ে কথা বলা।

সফরের অংশ হিসেবে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই সফরটি এই অঞ্চলের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এস এম/ ১৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language