শিক্ষা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের উদ্যোগ সরকারের

ঢাকা, ২৪ সেপ্টেম্বর – দেশের সব অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ শিক্ষা-তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মাধ্যমে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ-২০২৪ কার্যক্রম পরিচালনা করা হবে। গতকাল প্রতিষ্ঠানটির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুজিবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছেÑ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ২১টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আগামী ১ অক্টোবর থেকে ৮ অক্টোবর, কুমিল্লা, চট্টগ্রাম ও খুলনা শিক্ষাঞ্চলের ২১টি জেলায় ৯ অক্টোবর থেকে ১৬ অক্টোবর, রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের ২২টি জেলায় ১৭ অক্টোবর থেকে ২৪ অক্টোবর, বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তথ্য হালনাগাদের সময়।

উল্লিখিত সময়ের মধ্যে দেশের সব প্রাথমিকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যানবেইসের ওয়েবসাইট (িি.িনধহনবরং.মড়া.নফ) ভিজিট করে অনলাইনে তথ্য প্রদান করার অনুরোধ জানানো হয়।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৪ সেপ্টেম্বর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language