চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম, ১২ জুলাই – চট্টগ্রামের পটিয়ায় সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে এক শিশু ও নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোস্তফা সিটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, আমি পটিয়া মেডিকেলে আছি। একজন শিশু ও এক নারী মারা গেছেন। আরও হতাহত আছে কি না বিস্তারিত জেনে পরে বলতে পারবো।

মো. সজীব নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, লবণ বোঝাই একটি ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার এ সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।

সিএনজিটিতে চালকসহ নারী ও এক শিশু ছিল বলে জানিয়েছেন তিনি।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১২ জুলাই ২০২৪

Back to top button
🌐 Read in Your Language