চট্টগ্রাম
চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

চট্টগ্রাম, ২৯ জুন – চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেছে। এরইমধ্যে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করেছে।
শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার (এমও)।
তিনি জানান, সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে গেছে। খবর পাওয়া মাত্রই উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ জুন ২০২৪









