ক্রিকেট

নিউইয়র্কে বৃষ্টি, ভারত-পাকিস্তান ম্যাচে টসে দেরি

নিউইয়র্ক, ০৯ জুন – নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় টস হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচের। ম্যাচ শুরু হওয়ার কথা সাড়ে ৮টায়।

কিন্তু সময়মতো টস করতে নামতে পারেননি দুই প্রতিদ্বন্দ্বী দলের অধিনায়ক রোহিত শর্মা এবং বাবর আজম। কারণ বৃষ্টি। ভেজা মাঠ হওয়ায় টস করা যায়নি। আধাঘণ্টা আগেও তুমুল বৃষ্টি হয়েছে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। পুরো মাঠ ছিল কভারে ঢাকা।

তবে দ্রুত বৃষ্টি থেমে যেতে দেখা গেছে। যদিও ভেজা আউটফিল্ড হওয়ার কারণে ম্যাচ কখন মাঠে গড়াবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কিছুক্ষণ আগেও (রাত ৮টায়) ম্যাচ কর্মকর্তারা মাঠ পর্যবেক্ষণ করেছেন। কিছুক্ষণ পর আরও একবার পর্যবেক্ষণ করা হবে। এরপরই সিদ্ধান্ত দেয়া হবে ম্যাচ সময়মত মাঠে গড়াবে কি না।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৯ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language