চট্টগ্রাম

১৭ ঘণ্টা পর চালু হলো শাহ আমানত বিমানবন্দর

চট্টগ্রাম, ২৭ মে – প্রবল ঘূর্ণিঝড় রেমালের কারণে প্রায় ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। সোমবার (২৭ মে) ভোর ৫টা থেকে পুনরায় স্বাভাবিক হয় এ বিমানবন্দরের কার্যক্রম।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

তিনি জানান, বর্তমানে স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। সোমবার ভোর ৫টা থেকে বিমানবন্দরে যাত্রীসেবাসহ রানওয়ের কার্যক্রম শুরু হয়।‌

এর আগে, রোববার (২৬ মে) আবহাওয়া অধিদফতর ৯ নম্বর মহাবিপদ সংকেত জারির পর দুপুর ১২টা থেকে এ বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট অপারেশনসহ সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে রাত ৮টা পর্যন্ত এ ঘোষণা বহাল থাকার কথা থাকলেও পরে সোমবার ভোর ৫টা পর্যন্ত সময় বাড়ানো হয়।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৭ মে ২০২৪


Back to top button
🌐 Read in Your Language