মাদারীপুর
মাদারীপুরে থ্রি-হুইলার খাদে পড়ে চালকসহ নিহত ২

মাদারীপুর, ২৯ এপিল – মাদারীপুরের পখিয়ায় থ্রি-হুইলার উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এলাকার সরাফাত আলী মীরার ছেলে মাহিন্দ্র চালক এনামুল হোসেন ও মাদারীপুর সদরের মধ্যচক গ্রামের আনোয়ার শিকদারের ছেলে চালকের সহযোগী আরিফ শিকদার।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন।
সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ২৯ এপিল ২০২৪









