টলিউড

ছেলের প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী

কলকাতা, ৫ জানুয়ারি- কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাংলাদেশের বিক্ষোভ ছবির একটি গানের শুটিং করছেন অভিনেত্রী। এরই মধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। বাকি ছিল ওই গানের কাজ। এর আগে ‘যদি একদিন’ছবিতে কাজ করেছিলেন শ্রাবন্তী। এটি ছিল বাংলাদেশে তার প্রথম ছবি। এদিকে গেলো শনিবার ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় তার বান্ধবী দামিনী ঘোষের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করলে রীতিমতো হইচই শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। শুভেচ্ছা বার্তার সঙ্গেই মা শ্রাবন্তীকে জড়িয়ে উড়ে আসে নানা কটাক্ষ। যদিও সে সব নিয়ে চিন্তিত নন অভিনেত্রী।

আরো পড়ুন:  শ্রাবন্তীর ছেলে লুকিয়ে প্রেম করছেন!

শ্রাবন্তীর ভাষ্য, ‘আমি জানি মেয়েটি ঝিনুকের বান্ধবী। এই বয়সে তো এ রকম হবেই। ঝিনুক বলে মানুষের নোংরা মানসিকতা তাই আমাদের বাজে কথা শুনতে হয়। আর দিনের শেষে আমি তো শ্রাবন্তীর ছেলে।’ মা-ছেলে কোনো ধরনের নেতিবাচক মন্তব্যেরই কর্ণপাত করেন না। সোশ্যাল মিডিয়ার মিম-ট্রোল আর ভাবায় না তাদের।

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/৫ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language