টলিউড

শ্রাবন্তীর ছেলে লুকিয়ে প্রেম করছেন!

কলকাতা, ৩ জানুয়ারি- কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত বিষয় অনেকদিন ধরেই খবরে রয়েছেন। এবার প্রেম নিয়ে আলোচনায় তার ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়।

নতুন বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন তিনি। ক্যাপশনে লেখা, ‘দ্য নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি ইন লাভ।’ ওদিকে দামিনীও একই ছবি শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে। তিনি লিখেছেন, ‘একই মানুষের সঙ্গে নতুন একটা বছর।’ এরপরই ছবিতে ঝড়েরর বেড়ে ঝাঁপিয়ে পড়েছেন নেটিজিনরা।

দামিনী পেশায় মডেল। তিনিও অভিমন্যুর সঙ্গে ছবি শেয়ার করে স্বীকার করেছেন ভালোবাসার কথা। তিনি লেখেন, একই মানুষের সঙ্গে নতুন একটা বছর শুরু করলাম। সেই ছবিতে অভিমন্যুর মন্তব্য, ‘লাভ ইউ ইনফিনিটি বেবি।’ দুজনেই নিজেদের তরফ থেকে সম্পর্ক স্বীকার করেছেন।

তাদের জুটি দেখে আপ্লুত নেটিজিনরা। অনেকে তরুণ জুটিকে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কয়েকজন আবার দামিনীর সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন শ্রাবন্তীর। তাদের কথায়, অভিমন্যুর মায়ের মতোই সুন্দরী তার প্রেমিকা। তবে মায়ের মতোই ট্রোলাররা পিছু ছাড়েনি ছেলেরও।

ট্রল করে বসেছেন দামিনীকে। ঝিনুকের প্রেমিকাকে ‘রোগা’ উল্লেখ করে বডি শেমিংও করেছেন কেউ কেউ। তবে এসব মন্তব্যে মোটেও চিন্তিত নন এ জুটি।

আরো পড়ুন:  রাজ-শুভশ্রীর অতিথি মিথিলা-সৃজিত

শ্রাবন্তীর বরাবরই বন্ধুর মতো মিশেছেন তার ছেলে ‘ঝিনুক’-এর সঙ্গে। অভিনেত্রীর জীবনের অনেকখানি জুড়ে রয়েছেন তার ছেলে।

অভিমন্যুর বাবা পরিচালক রাজীব বিশ্বাস, যিনি শ্রাবন্তীর প্রথম স্বামী। এর পর দুবার বিয়ে করেন অভিনেত্রী।

সাম্প্রতিক গুঞ্জন অনুসারে, স্বামী রোশানের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক ভালো যাচ্ছে না। যদিও এ বিষয়ে দুজনেই নীরব। নায়িকার সর্বশেষ সোশ্যাল মিডিয়া পোস্টও ইঙ্গিতপূর্ণ। নিজের ছবি পোস্ট করে রোববার ফেসবুকে লেখেন, নীরবতা থেকে শিখছেন তিনি।

সূত্র: জি নিউজ

আর/০৮:১৪/৩ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language