শিক্ষা

অব্যাহতি নিলেন জবির রেজিস্ট্রার

ঢাকা, ১২ মার্চ- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চুক্তিভিত্তিক রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি নিয়েছেন প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

মঙ্গলবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার আব্দুল হালিম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আব্দুল হালিম বলেন, পারিবারিক কারণে পিআরএল এ থাকা ছুটি ভোগ করতে তার চুক্তি বাতিল করে ছুটি ভোগ করার আবেদন করেন। বিশ্ববিদ্যালয় তার আবেদন গ্রহণ করেছে। তিনি দুপুরে সবার কাছ থেকে বিদায় নিয়ে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৪ জুন তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক বছরের জন্য চুক্তিভিত্তিক রেজিস্ট্রার পদে নিয়োগ পান। এর আগে একই বছরের ১৩ জুন তার চাকরির মেয়াদ শেষ হয়। ২০০৯ সালের ১৫ অক্টোবর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার পদে যোগদান করেন।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবারই (১১ মার্চ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দিয়েছে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে।

এক বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত নিয়োগের বিষয়টি জানানো হয়। এ নিয়োগ আজ বুধবার থেকে কার্যকর হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

সূত্র: কালবেলা
আইএ/ ১২ মার্চ ২০২৪


Back to top button
🌐 Read in Your Language