মুন্সিগঞ্জ

শ্রীনগরে এক্সপ্রেসওয়ের পাশে ঢালু জায়গায় কঙ্কাল উদ্ধার

মুন্সীগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি – ববঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের পাশ থেকে মানুষের মাথার খুলি ও কিছু কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলোঘর বাসস্ট্যান্ডের দক্ষিণে এক্সপ্রেসওয়ের ঢাল থেকে মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করা হয়। পরে ঝোপ সরিয়ে পুলিশ আরও বেশ কিছু হাড় পায়। কঙ্কালের পাশ থেকে একটি শার্ট ও মশারী উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বেশ কিছু দিন আগে তীব্র গন্ধ পেয়ে ধারণা করা হচ্ছিল, কোন কুকুর বা শিয়াল মরার গন্ধ হতে পারে। কিন্তু বাসস্ট্যান্ডের এতো কাছ থেকে কঙ্কালটি উদ্ধার হওয়ায় তারা অবাক হয়েছেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, মানুষের মাথা ও হাড় সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করা হয়েছে। ডিএনএ টেস্ট করে পরিচয় জানাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শ নেয়া হচ্ছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৯ ফেব্রুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language