ভোলা

মেঘনায় ট্রলারডুবির ঘটনায় জীবিত উদ্ধার ৫, নিখোঁজ বাবা-ছেলে

ভোলা, ২২ জানুয়ারি – ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে পণ্যবাহী ট্রলারডুবির ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন বাবা ও ছেলে।

গতকাল রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে রাজাপুর মাছঘাট-সংলগ্ন এলাকার মেঘনা নদীতে পাখা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রলারটি ডুবে যায়।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়ন পরিষদ এলাকার আসা গ্রামের বাসিন্দা রাজ্জাক সরদার (৬২) ও তার ছেলে পারভেজ সরকার।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, ট্রলারটি ভোলার মনপুরা থেকে মেহেন্দিগঞ্জ যাচ্ছিল। রাত ১টার দিকে উপজেলার রাজাপুর (রাস্তার মাথা) মাছঘাট-সংলগ্ন এলাকার মেঘনা নদীতে পণ্যবাহী ট্রলারটি পাখা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠলেও এখনও নিখোঁজ রয়েছেন রাজ্জাক সরদার ও তার ছেলে।

এ বিষয়ে জেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সুমন বলেন, এ ঘটনায় পাঁচজন জীবিত উদ্ধার হলেও এখনো দুজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওয়ানা দিয়েছে। ওই ডুবুরি দল ঘটনাস্থলে আসলেই নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু হবে বলে জানান তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language