রাজবাড়ী

৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চালু

রাজবাড়ী, ৩১ ডিসেম্বর – ঘন কুয়াশায় প্রায় ৫ ঘণ্টা পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে এরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এরআগে ভোর পৌনে ৪টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ৮টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এরআগে কুয়াশায় কিছুই না দেখতে পাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলে। তবে যানবাহনের তেমন সিরিয়াল তৈরি হয়নি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ৩১ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language