পাবনা

পাবনায় ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

পাবনা, ১১ ডিসেম্বর – পাবনার ঢালারচর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে পাবনার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাঁধেরহাটে এ লাইনচ্যুতের ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সকাল ৮টার দিকে পাবনা-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাঁধেরহাটে বিকট শব্দে ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে পাবনার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঈশ্বরদীতে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে মেরামতের কাজ শেষ করলেই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান ওই পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language