মডেলিং

লাক্স তারকা আমব্রিনের মেয়ে হাসপাতালে ভর্তি

ঢাকা, ২৯ ডিসেম্বর- লাক্স সুপারস্টার’খ্যাত অভিনয়শিল্পী ও উপস্থাপিকা আমব্রিনের মেয়ে তাহজিবা আমায়া। দুই বছর বয়সী আমায়া হাসপাতালে ভর্তি। বিয়ের পর থেকেই আমব্রিন কানাডার বাসিন্দা। সেখানকার একটি স্থানীয় হাসপাতালে গত এক সপ্তাহ ধরে ভর্তি রয়েছে তার মেয়ে।

আজ ২৯ ডিসেম্বর সে কথাই জানান আমব্রিন। তিনি বলেন, ‘আমার মেয়ে তাহজিবা আমায়া হাসপাতালে ভর্তি। প্রায় এক সপ্তাহ হয়ে গেল। দয়া করে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

তবে কী অসুখ হয়েছে আমায়ার সেটা জানাননি আমব্রিন।

লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার পর থেকে আমব্রিন নাটকে অভিনয় করেন। একটা সময় মডেলিংও করেন। তবে আমব্রিনের সবচেয়ে বেশি পরিচিতি আসে উপস্থাপনা দিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উপস্থাপনা করেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান। উপস্থাপনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার স্বপ্ন দেখা আমব্রিন হঠাৎ বিয়ে করেন।

২০১৭ সালের ৪ নভেম্বর আমব্রিন বিয়ে করেন কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে। তিনি সেখানকার একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন। কানাডায় পারিবারিকভাবে আমব্রিন ও তৌসিফের বিয়ে সম্পন্ন হয়। ২০১৮ সালের ২৩ জুন মেয়ের মা হন আমব্রিন।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/২৯ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language