ঢাকা

সাভারে টিনশেড ঘরে আগুন, দগ্ধ ৭

ঢাকা, ১৮ নভেম্বর – ঢাকার সাভারে একটি টিনশেড ঘরে আগুন লেগে সাত যুবক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার রাত ১০টার দিকে আমিনবাজার হিজলা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—বাড়িওয়ালার ছেলে রায়হান (২০), তার বন্ধু হাদিস (২০), নাহিদ (২০), জুয়েল (২২), মোনারুল (২২), আলামিন (২২) ও রুবেল (২৪)।

দগ্ধ রায়হানের ভগ্নিপতি মো. রকিব বলেন, যেই ঘরে আগুন লেগেছে সেই ঘরটি বহুদিন খালি ছিল। রাতে আট বন্ধু ওই ঘরে ঢুকে আড্ডা দিচ্ছিল। একপর্যায়ে তারা মুড়ি খায়। কেউ কেউ ধূমপানও করছিল। তখন হঠাৎ সেই ঘরে আগুন ধরে যায় এবং সাতজন দগ্ধ হয়।

খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। বদ্ধ ঘরে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করছেন তিনি।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, সাতজনকেই বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানতে সাভার থানা পুলিশকে বলা হয়েছে।

স্বজনরা জানিয়েছেন, দগ্ধরা কেউ মিস্ত্রী, কেউ দোকানের কর্মচারী এবং কয়েকজন গার্মেন্টস কর্মী।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৮ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language