রাজশাহী

রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা, আহত ৪

রাজশাহী, ১৫নভেম্বর – রাজশাহী মহানগরীতে অবরোধ সমর্থনকারীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের ব্যবহৃত একটি গাড়িও ভাঙচুর করা হয়। তবে প্রাথমিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর সপুরা কবরস্থানের উত্তর সড়কে এই ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে তারা কোন দলের লোক প্রাথমিকভাবে জানা যায়নি।

ভাঙচুর হওয়া ‘রাইসা মনি এন্টারপ্রাইজ’ নামের ওই হিউম্যান হলারের চালক মাইনুল জানান, তার গাড়িতে হামলা চালানো হয়েছে। এতে সামনের ও দুই জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িটি বিসিক ফাঁড়িতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, তাদের টহল গাড়িতে হামলা চলানো হয়েছে। এতে গাড়ির কাচ ভেঙে গেছে। এই ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৫ নভেম্বর ২০২৩


Back to top button