শিক্ষা

একাদশের নবীন শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সময় বাড়ল

ঢাকা, ০৯ নভেম্বর – একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। বর্ধিত সময় অনুযায়ী আগামী ২০ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২০-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের চলমান রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো। শিক্ষা বোর্ডগুলোর আওতাধীন দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি ওয়েবসাইটের প্যানেলে (কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড) দিয়ে লগইন করে আগামী ২০ নভেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের নিমিত্তে প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীদের তথ্যাদি অনলাইনে প্রেরণের সমুদয় কাজ সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না ।

সূত্র: কালবেলা
আইএ/ ০৯ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language