বলিউড

শৌচাগার পরিষ্কার করতেন শাহরুখের নায়িকা মাহিরা!

মুম্বাই, ২০ অক্টোবর – পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। বলিউডেও কাজ করেছেন তিনি। শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাহিরার।

সিনেমায় মাহিরার অভিনয় প্রশংসিত হলেও বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি ‘রইস’। এরপর বলিউডে আর কাজ করা হয়নি তার।

বলিউডে ব্যর্থতার পর হতাশায় পড়ে গিয়েছিলেন নায়িকা মাহিরা। তার মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হয়েছিল। তবে তা থেকে সুস্থ জীবনে ফিরে এসেছেন তিনি। শাহরুখের এই নায়িকা একটা সময় শৌচাগার পরিষ্কারের কাজও করেছেন। খবর আনন্দবাজার।

এক সাক্ষাৎকারে মাহিরা জানিয়েছেন, এক সময় শৌচাগার পরিষ্কারের কাজ করেছেন তিনি। তার জন্ম পাকিস্তানের করাচিতে। মূলত ১৭ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান মাহিরা। ক্যালিফোর্নিয়ায় লেখাপড়ার সময় রোজগারের উদ্দেশ্যে নানা রকমের কাজ করেছেন তিনি।

তিনি আরও জানান, রাস্তায় পাশের ক্যাফে এবং ছোট ছোট রেস্তোরাঁয় শৌচাগার পরিষ্কার করেছেন তিনি। পরে লস অ্যাঞ্জেলেসের একটি দোকানে ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেছেন। অনেক উত্থান-পতন দেখে বড় হয়েছেন মাহিরা। এ কারণেই কোনো পরিস্থিতিতে মনের জোর হারান না বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তানের এক টিভি চ্যানেলের ভিডিও জকি হিসাবে বিনোদনজগতে পথচলা শুরু হয় তার। পরে ‘বোল’ ছবির মাধ্যমে অভিনয় জগতে আসেন।

আইএ/ ২০ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language