ব্যবসা

২২ অক্টোবর ঢাকাসহ দেশের সব জুয়েলারি বন্ধ

ঢাকা, ১৪ অক্টোবর – সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আগামী ২২ অক্টোবর ঢাকাসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাক‌বে।

শ‌নিবার (১৪ অক্টোবর) সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাঠানো সহকারী মহাব্যবস্থাপক মো. তানভীর আহমেদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়।

এতে বলা হয়, অ‌তী‌তের ধারাবা‌হিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অষ্টমী পূজার দিন আগামীকাল (২২ অক্টোবর) রোববার সারাদেশে সব জুয়েলারি দোকান পূর্ণদিবস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস। ওই দিন দে‌শের সব জুয়েলারি দোকান বন্ধ থাক‌বে।

আগামী ২০ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে। তবে আজ (১৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে মহালয়া, দেবীপক্ষের সূচনা। পূজার এই সূচনার দিনটি সারা দেশে আড়ম্বরের সঙ্গে উদযাপিত হচ্ছে। ভোরে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য মন্দিরে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৪ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language