সিলেট

মেয়র আরিফ বরাদ্দের টাকার সঠিক ব্যবহার করেছেন

সিলেট, ১৪ অক্টোবর – পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে সরকারি বরাদ্দের সর্বোচ্চ ব্যবহার করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।’

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র আরিফুল হক চৌধুরীকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

টানা দুই মেয়াদে নগরের উন্নয়ন ও নাগরিক সেবা দানের সকল ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে মেয়র আরিফ এ নাগরিক সংবর্ধনায় বলেন, ‘ধর্মীয় ও রাজনৈতিক সম্পীতির ঐতিহ্যকে ধারণ করে নির্মূহভাবে কাজ করা চেষ্টা করেছি। গত দশ বছরে সিলেটকে একটি জনবান্ধব নগর প্রতিষ্ঠায় যেটুকু অর্জন হয়েছে আমি সব নগরবাসীকে উৎসর্গ করছি।’

তিনি বলেন, ‘মেয়র না থাকলেও সিলেটের উন্নয়নে সব সময় সক্রিয় থাকবো।’

নগরের চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী পরিষদকেও প্রয়োজনে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক কাউন্সিলর শান্তনু দত্ত সনতুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিসিকের প্যানেল মেয়র-১ কান্সিলর মোহাম্মদ তৌফিক বকস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্য্য, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আতাউর রহমান পীর, সিলেট ডায়বেটিস সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ লোকমান আহমদ, সংবিধান বিশেষজ্ঞ এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ, রামকৃষ্ণ মিশন সিলেটের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, সিলেট প্রেস বিটারিয়ান চার্চের ফাদার ডিকন নিঝুম সাংমা, প্রোইভেট হাসপাতাল-ক্লিনিক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাসিম আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল ও সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু।

নাগরিক সংবর্ধনায় শুভেচ্ছা বক্তব্য দেন সিসিক কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ ও কাউন্সিলর ফরহাদ চৌধুরী।

সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে মেয়র আরিফুল হক চৌধুরীকে দেওয়া মানপত্র পাঠ করেন জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ।

প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড .এ কে আব্দুল মোমেন এমপি ও সিসিকের কাউন্সিলররা নাগিরক সংবর্ধনা পাওয়া মেয়র আরিফুল হক চৌধুরী হাতে মানপত্র, সম্মাননা স্মারক ও নগর ভবনের একটি প্রতীকী চাবি তুলে দেন। অনুষ্ঠানের প্রধান অতিথিকে মেয়র কাউন্সিলররা সম্মাননা তুলে দেন।

সূত্র: কালবেলা
আইএ/ ১৪ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language