আফ্রিকা

ভূমিকম্পে মরক্কোয় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩০০

রাবাত, ০৯ সেপ্টেম্বর – আফ্রিকার দেশ মরক্কোয় ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে আঘাত হানা ভূমিকম্পে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় মানুষ আতঙ্কে রাস্তায় নেমে আসে।

আটলাস পর্বতমালার ওকাইমেদেনের স্কাই রিসোর্টের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)। শক্তিশালী এই ভূমিকম্পে রাবাদ থেকে শুরু করে উত্তরের সিদি ইফনিসহ পুরো দেশ কেঁপে ওঠে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুরাতন মারাখেস শহর। সেখানে অসংখ্য ঘরবাড়ি ধসে পড়েছে। আর পুরাতন এই শহরটিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, যেখানে ভূমিকম্পটি সংঘটিতে হয়েছে সেখানে সাধারণত ভূমিকম্প হতে দেখা যায় না। কিন্তু শুক্রবার যে ভূমিকম্পটি হয়েছে- এটি ওই অঞ্চলে গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল বলে জানিয়েছে ইউএসজিএস।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৯ সেপ্টেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language