জাতীয়

ভূমিকম্পে কাঁপলো রাজধানী ঢাকা

ঢাকা, ১৪ আগস্ট – রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২। সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার কানাইঘাট থেকে সাত কিলোমিটার ‍দূরে। বাংলাদেশ, ভারত, ভূটান, নেপাল, মিয়ানমারে একযোগে এ ভূমিকম্প অনুভূত হয়।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৪ আগস্ট ২০২৩

Back to top button
🌐 Read in Your Language