পশ্চিমবঙ্গ

মাঝ আকাশে ঝড়ের কবলে হেলিকপ্টার, আহত মমতা এ সপ্তাহে

কলকাতা, ০৫ জুলাই – ঝড়ের মধ্যে হেলিকপ্টার অবতরণ করতে যাওয়ার সময় আঘাত পাওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটুতে অস্ত্রোপচার হতে পারে চলতি সপ্তাহেই। তার জন্য বৃহস্পতিবার বা শুক্রবার হাসপাতালে ভর্তি হতে পারেন মমতা।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২৭ জুন উত্তরবঙ্গে হেলিকপ্টারের জরুরি অবতরণের সময়ে বাম পা ও কোমরে আঘাত পান মমতা। তার হাঁটুর লিগামেন্ট ও হিপজয়েন্টের লিগামেন্টে আঘাত রয়েছে। বাম পায়ের হাঁটুতে পানি জমার চিহ্ন রয়েছে। চিকিৎসকেরা হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিলেও তাতে রাজি হননি তিনি। বরং বাড়িতে থেকেই চিকিৎসা করানোর ইচ্ছা প্রকাশ করলে চিকিৎসকরা হাঁটাচলা নিয়ন্ত্রণে রেখে বাড়িতেই তাকে বিশ্রামের পরামর্শ দেন।

ফিজিওথেরাপিতে কিছুটা স্থিতিশীল হওয়ার পরেই হাঁটুতে পানি জমা ও লিগামেন্টের চোটের সমস্যা দূর করতে অস্ত্রোপচার (প্রসিডিওর) করার বিষয়ে পরিকল্পনা করছেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পরে দিন দুই-তিনেক হাসপাতালে রাখা হতে পারে মমতাকে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৫ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language