টলিউড

ওজন কমিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখে ঐন্দ্রিলা!

মুম্বাই, ০৩ জুলাই – ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। গত এক বছরে ওজন কমিয়ে ব্যাপক পরিবর্তন এনেছেন নিজের মধ্যে। তবে এমন পরিবর্তনে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন এই অভিনেত্রী। নেটিজেনদের অধিকাংশের মতে, গোলগাল দেখতেই ভালো লাগতো ঐন্দ্রিলাকে। তবে ভক্তদের এমন মন্তব্যে একেবারেই মাথা ঘামান না তিনি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে নতুন লুকের দুটি ছবি শেয়ার করেছেন ঐন্দ্রিলা। আর এতেই অভিনেত্রীর নতুন ছবি নিয়ে সমালোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। গোলাপি ফুলের প্রিন্টেড নীল রঙের ড্রেস। খোলা চুলে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ঐন্দ্রিলা সেন। নেটিজেনদের অনেকেরই ঐন্দ্রিলার এই ছবি চোখে পড়েছে।

তবে শুধু এই ছবি নয়, সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক পোস্টে স্পষ্ট যে ঐন্দ্রিলার চেহারা বদলে গিয়েছে। বোঝা যাচ্ছে ওজন অনেকটা কমিয়ে ফেলে এক্কেবারে ছিপছিপে হয়ে ওঠেছেন ঐন্দ্রিলা সেন।

এই রোগা ঐন্দ্রিলাকে নেটিজেনদের অনেকেরই ঠিক পছন্দ হচ্ছে না। কেউ কেউ বলেছেন আগের গোলগোল ঐন্দ্রিলাই তাদের পছন্দের ছিলেন। একজন ছবির নিচে লিখেছেন, তোমাকে মোটাতে বেশি সুন্দর লাগত, এখন কেমন যেন হয়ে গেছো। কেউ লিখেছেন, যেটা চাইলাম না সেটাই হোলো.. কী সুন্দর গোলগাল ছিলে তা দিলে মাটি করে! এমনই নানান মন্তব্য উঠে এসেছে। অনেকেই আবার ঐন্দ্রিলার সৌন্দর্যের প্রশংসা করেছেন

তবে ঐন্দ্রিলা যখন প্রথমদিকে অভিনয় জগতে পা রাখলেন তখন অবশ্য তাকে মোটা হওয়ার জন্য়ও অনেক কথা শুনতে হয়েছিল। আর এখন আবার চিকন হওয়ার জন্য কথা শুনতে হচ্ছে। এই চিকন-মোটা চেহারা নিয়ে লোকজনের চর্চা প্রসঙ্গে ঐন্দ্রিলা গনমাধ্যকে জানান, আমার চেহারা, আমায় কেমন দেখতে লাগবে সেটা আমার ব্যক্তিগত বিষয়। আমি লোকের কথা শুনতে যাব কেন! সত্যি বলতে আমি কমেন্ট পড়িও না। বেশি গুরুত্ব দিলেই সমস্যা। তবে শুধু ঐন্দ্রিলা কেন, সব অভিনেতা-অভিনেত্রীদেরই নিত্যদিন নানান বিষয়ে ট্রোলের মুখোমুখি হতে হয়। এ আর নতুন কী!

প্রসঙ্গত ঐন্দ্রিলা সেন কেরিয়ার শুরু করেছিলেন টেলিভিশনের হাত ধরে ‘খেলা’,‘সাতপাকে বাঁধা’, ‘ফাগুন বউ’ ধারাবাহিকে দেখা গিয়েছিল তাকে। বর্তমানে অবশ্য ঐন্দ্রিলা বড়পর্দায় কাজ করছেন। সম্প্রতি অঙ্কুশের বিপরীতে ‘লাভ ম্যারেজ’ ছবিতে দেখা গিয়েছে তাকে। আবার জি ফাইফে ‘শ্বেতকালী’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে।

আইএ/ ০৩ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language