জাতীয়

রামপাল বিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলায় জাহাজ

মোংলা, ২৫ জুন – ইন্দোনেশিয়া থেকে আনা বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা মোংলা বন্দরে এসে পৌঁছেছে। এবার এসেছে ৩২ হাজার ১২১ টন কয়লা।

রোববার (২৫ জুন) বিকেল ৫টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১নম্বর অ্যাংকোরেজে ভিড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস। সন্ধ্যা ৬টা থেকে কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়। ৩১ মে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ১০ জুন ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের আমদানিকৃত ২৬ হাজার ৬২০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১নম্বর অ্যাংকোরেজে ভিড়েছিল চায়না পতাকাবাহী জাহাজ এমভি জে হ্যায়। এরও আগে ইন্দোনেশিয়া থেকে ১৬ মে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেসে ৩০ হাজার টন ও ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে ৩০ হাজার ৫০০ টন কয়লা আসে এ বন্দরে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৫ জুন ২০২৩

Back to top button
🌐 Read in Your Language