জাতীয়

দুই হাজার কোটি টাকা পাচার: ৪৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল

ঢাকা, ২৫ জুন – দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ ৪৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিআইডি।

ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে গত ২২ জুন এ চার্জশিট দাখিল করা হয়।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- খন্দকার মোহতেশাম বাবর, সত্যজিৎ মুখার্জি, ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, খোন্দকার মোহতেশাম হোসেন বাবর, এএইচএম ফুয়াদ, ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম, কামরুল হাসান ডেভিড, মুহাম্মদ আলি মিনার ও তারিকুল ইসলাম ওরফে নাসিম।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ২৫ জুন ২০২৩

Back to top button
🌐 Read in Your Language