মধ্যপ্রাচ্য

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ জুন

রিয়াদ, ১৯ জুন – সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সন্ধ্যায় সৌদি, আরব আমিরাত, ওমানসহ অন্যান্য দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে এ সিদ্ধান্ত জানায়। খবর খালিজ টাইমসের

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আরবি বছর ১৪৪৪ হিজরি সনের এগারোতম মাস জিলকদের ২৯তম দিন আজ রোববার। আর মহাকাশীয় গণনার ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এ বছর জিলকদ মাসটি ২৯ দিনের হবে। অর্থাৎ সোমবার থেকে শুরু হবে জিলহজ মাস।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৭ জুন সৌদিতে আরাফাহর দিন ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

সূত্র: সমকাল
এম ইউ/১৯ জুন ২০২৩


Back to top button
🌐 Read in Your Language