বিজ্ঞান ও প্রযুক্তি
‘আপত্তিকর’ মন্তব্যে সতর্ক করবে ইউটিউব

ওয়াশিংটন, ১৫ ডিসেম্বর – ইউটিউবে আপত্তিকর মন্তব্য ঠেকাতে এবং সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে নতুন একটি ফিচার এনেছে ইউটিউব। আপত্তিকর মন্তব্য পোস্টের সময় ব্যবহারকারীকে পুনর্বিবেচনার সুযোগ দেবে এই ফিচার।
কোনো ইউটিউব ব্যবহারকারী আপত্তিকর মন্তব্য পোস্ট করার আগে তাকে জিজ্ঞাসা করা হবে, ‘মন্তব্যটি এভাবেই পোস্ট করতে চান, নাকি কোনো পরিবর্তনের জন্য সময় নেবেন।’
আরও পড়ুন : গুগলের সার্ভিস ডাউনের কারণ সাইবার হামলা?
দ্য ভার্জেও প্রতিবেদনে বলা হয়, ইউটিউবের এআইভিত্তিক ব্যবস্থায় কাজ করবে এই ফিচার। কোনো মন্তব্য আপত্তিকর হিসেবে শনাক্ত হলে পুনর্বিবেচনার সুযোগ দিয়ে কমেন্টকারীকে নোটিফিকেশন পাঠানো হবে।
সুত্র : আমাদের সময়
এন এ/ ১৫ ডিসেম্বর









