শিক্ষা

স্কুল ও কলেজের প্রতি মাউশির ৬ নির্দেশনা

ঢাকা, ১৪ ডিসেম্বর- করোনাভাইরাস মোকাবেলা করতে স্কুল-কলেজের জন্য ৬টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। আজ সোমবার (১৪ ডিসেম্বর) মাউশির আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানকে এ ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে।

এ ছাড়া শীত মৌসুমে করোনা মোকাবেলা করতে শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবাইকে মাউশি গৃহিত পরিকল্পনা গ্রহণ করতে চিঠিতে বলা হয়েছে।

নির্দেশনার মধ্যে রয়েছে-স্বাস্থ্যবিধি মেনে কভিড-১৯ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি প্রচারণা কার্যক্রম, কর্মস্থলে মাস্ক ব্যবহার করা, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সাবেক ১০১ সচিবের বিবৃতি

এ ছাড়া অফিস, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রক্ষা করা এবং বিশেষ প্রয়োজন ছাড়া অফিসে না গিয়ে ডাকযোগে বা অনলাইনে সেবা দেওয়া।

সূত্রঃ কালের কন্ঠ
আডি/ ১৪ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language