বলিউড

অভিনেতা আশিস বিদ্যার্থীর দ্বিতীয় বিয়ের পর মুখ খুললেন প্রথম স্ত্রী

মুম্বাই, ২৬ মে – ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা আশিষ বিদ্যার্থী। বৃহস্পতিবার (২৫ মে) ৬০ বছর বয়সে দ্বিতীয়বারের মতো সাত পাকে বাঁধা পড়লেন তিনি। তার স্ত্রীর নাম রূপালি বড়ুয়া।

এ দিন তাদের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও নিকট আত্মীয়দের নিয়ে ঘরোয়া আয়োজনে কলকাতার একটি ক্লাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আশিষ-রূপালি। তবে তার এই বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা চলছে।

এদিকে আশিস বিদ্যার্থীর দ্বিতীয় বিয়ে নিয়ে একটি আবেগঘন বার্তা দিয়েছে তার প্রথম স্ত্রী রাজশী বড়ুয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে পরপর দুটি ছবি পোস্ট করেন। সেখান থেকেই উঠে আসে তার বেদনার কথা। পাশাপাশি ভালোবাসার মানুষটির প্রতি অনুভূতির কথা।

ছবি দেওয়ার পাশাপাশি একটি পোস্টে তিনি লেখেন, সে মানুষই ঠিক যেকোনো দিন তোমার মনে প্রশ্ন তুলবে না, তার কাছে তোমার মূল্য কতটা। এমন কোনো কাজ করবে না, যা তোমাকে কষ্ট দেয়। সবসময় এই কথা মনে রাখবে।

এর পাশাপাশি অন্য পোস্টে লেখেন, সমস্ত দ্বিধা, চিন্তা তোমার মন থেকে সরে যাক। দ্বিধা কাটিয়ে স্পষ্ট হোক, তোমার জীবনজুড়ে শান্তি নেমে আসুক। বহুদিন ধরেই তুমি লড়াই করে চলেছো। এখন অন্তত তোমার জীবনে আশীর্বাদ নেমে আসুক। এটা তোমার প্রাপ্য।

প্রসঙ্গত, পোস্টে কারও নাম উল্লেখ করেননি রাজশী কিন্তু অনেকেই মনে করছেন কথাগুলো তিনি লিখেছেন আশিসকে উদ্দেশ্য করেই।

আইএ/ ২৬ মে ২০২৩


Back to top button
🌐 Read in Your Language