বিজ্ঞান ও প্রযুক্তি

ফেসবুকে ভোগান্তি যেসব দেশে

হঠাৎ করেই স্মার্টফোনে কিংবা পিসিতে ফেসবুক, ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ব্যবহারে দেখা দিয়েছে ক্রটি। অনেক সময় ধরে ম্যাসেঞ্জার আদান প্রদান না করতে পেরে দুশ্চিন্তায় পড়েছেন। কিন্তু এ সমস্যা শুধু বাংলাদেশে নয়, বিশ্বের অন্যান্য দেশেও ফেসবুকসহ ম্যাসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও পড়েছেন অসুবিধায়।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার কিছু সময় পর থেকে বাংলাদেশে ম্যাসেঞ্জারে ক্রুটি দেখা যায়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডাউন ডিটেক্টর দেখাচ্ছে, ম্যাসেঞ্জারে ক্রুটি সবচেয়ে বেশি দেখাচ্ছে পোল্যান্ড ও লন্ডনে। এছাড়া সার্বিয়া, ইরাক, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে ও দেশের বড় শহরগুলোতে সমস্যা দেখা গেছে।

এছাড়া, ডেনমার্ক, বেলজিয়াম, হাঙ্গেরিসহ আশেপাশের বেশ কয়েকটি দেশেও একই সমস্যা দেখা দিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু কিছু এলাকায় সীমিত পরিসরে ম্যাসেঞ্জারে সমস্যা দেখাচ্ছে ডাউন ডিটেক্টর।

আরও পড়ুন : ভারতে রহস্যজনক অসুখে হাসপাতালে ভিড়

এদিকে, মঙ্গোলিয়া, জাপানে সীমিত ক্রুটি দেখাচ্ছে। তবে মোটা দাগে দেখাচ্ছে ফিলিপাইনের ম্যানিলা শহরে।

তবে ফেসবুক কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছে, যত দ্রুত সম্ভব আগের অবস্থায় ফিরে যেতে আমরা কাজ করছি।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ১০ ডিসেম্বর


Back to top button