সুন্দর শারীরিক গঠন পেতে সাহায্য নিন রেজিস্ট্যান্স ব্যান্ডের!
বর্তমানে ফ্যাশন মানেই জিন্স-টপ, শর্ট ড্রেস। আর কে না চায় আধুনিক পোশাকে নিজেকে সাজাতে! তবে, বাধ সাধে আমাদের শারীরিক গঠন। এদিকে সারাদিন কাজের শেষে ক্লান্ত শরীর জিমে যেতেও নারাজ।
তাহলে উপায়? এই চিন্তা দুর করতে সবথেকে সহজ পদ্ধতি এখন হাতের মুঠোয়! যার নাম রেজিস্ট্যান্স ব্যান্ড। রেজিস্ট্যান্স ব্যান্ড মূলত, স্থিতিস্থাপকতাযুক্ত সাধারণ একটি হাতলওয়ালা দড়ি। যদিও, এই সাধারণ দড়িই আপানকে দেবে মনের মতো শারীরিক গঠন।
এই ব্যান্ডটি ব্যবহার করা যেমন সহজ, তেমনি যে কোনও জায়গায় নিয়েও যাওয়াও সম্ভব। তাই অফিসে থাকুন বা ছুটি কাটাতে বাড়ির বাইরে, এবার থেকে আর ব্যায়াম মিস করার কোনও প্রশ্নই নেই। রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে বহু রকমের ব্যায়াম বা শারীরিক কসরত করা যায়। সবথেকে উল্লেখযোগ্য বিষয়, আমাদের শরীরের বিভিন্ন অংশ, যেমন- পেট, পশ্চাৎদেশ, হাত এবং ঊরুর অতিরিক্ত মেদ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এই ব্যান্ড।
আডি/ ০৩ ডিসেম্বর









