ঢালিউড

বাবা হারালেন অভিনেত্রী শামীমা তুষ্টি

ঢাকা, ২৫ জানুয়ারি – দর্শকপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টির বাবা বীর মুক্তিযোদ্ধা ইদু মিয়া আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সন্ধ্যা ৬টায় তিনি ইন্তেকাল করেন। শামীমা তুষ্টির বাবার মুত্যুর খবর জাগো নিউজকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান।

এদিকে শামীমা তুষ্টিও তার ফেসবুকে বাবার মুত্যুর খবর জানিয়ে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন, ‘আব্বু চলেই গেলো …. আব্বু ও আব্বু ….. কাউকে কোনো কিছুই করতে দিলা না …… বাবা ও বাবা …..।’

অভিনয় শিল্পী সংঘের সভাপতি অভিনেতা নাসিম আহমেদ অভিনেত্রী শামীমা তুষ্টির বাবার মুত্যুতে শোক জানিয়ে তার ফেসবুক স্ট্যাটাস দেন। এতে তিনি লেখেন, এই শোকাবহ সময়ে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, তোমার (শামীমা তুষ্টি) বাবা বীর মুক্তিযোদ্ধা ইদু মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

আইএ/ ২৫ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language