ফুটবল

শ্রীলঙ্কাকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করল ফিফা

বের্ন, ২২ জানুয়ারি – আর্থিক ও রাজনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার ক্রীড়াক্ষেত্রে হারানোর সুর! কদিন আগে দেশটির ক্রিকেট বোর্ডে দূর্নীতির বড় অভিযোগ এসেছিলো। এবার লঙ্কানদের ফুটবলে এলো নিষেধাজ্ঞা। তৃতীয় পার্টির হস্তক্ষেপের অভিযোগে ফুটবল ফেডারেশন অব শ্রীলঙ্কাকে (এফএফএসএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিফা।

ঝামেলাটি এফএফএসএলের নির্বাচন নিয়ে। ফিফা বিবৃতিতে জানিয়েছে, ফিফা সংবিধির ১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এফএফএসএলকে স্থগিত করা হয়েছে।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, দেশটির ফেডারেশনে নানা সিদ্ধান্তে তৃতীয় পক্ষের অযাচিত প্রভাব রয়েছে।

ফিফা যেসব মূলনীতির ওপর ভিত্তি করে ফুটবল ফেডারেশনগুলো চালায়, তার একটি- ফুটবল ফেডারেশনের ওপর কোনও ধরনের আইনী বা সরকারি হস্তক্ষেপ থাকা যাবে না। আর সেটি ভাঙার কারণে এসেছে স্থগিতাদেশ। ফিফা নিষেধাজ্ঞা বাতিল না করা পর্যন্ত আন্তর্জাতিক কোনো আসরে খেলতে পারবে না দলটি। এসময়ে ফেডারেশনের মেম্বারশিপ রাইটসসহ অন্যান্য সব সুবিধাও বন্ধ থাকবে। এমনকি দেশটিতে যেসব টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল সেগুলোর ভেন্যু পরিবর্তন হবে, একই সাথে যেসব টুর্নামেন্টে অংশ নেয়ার কথা সেখানেও অংশ নিতে পারবে না।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ জানুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language