সাহিত্য

সাংবাদিক ও শিশু সাহিত্যিক হুমায়ুন সাদেক চৌধুরী আর নেই

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক ও শিশু সাহিত্যিক হুমায়ুন সাদেক চৌধুরী (৬০)।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হুমায়ুন সাদেক সাব এডিটর্স কাউন্সিলের সাবেক সভাপতি।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি এম আবদুল্লাহ জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন হুমায়ুন সাদেক।

হুমায়ুন সাদেক দৈনিক আমার দেশ ও অর্থনীতি প্রতিদিনের বার্তা সম্পাদক এবং দৈনিক নয়া দিগন্তের অতিরিক্ত বার্তা সম্পাদক ছিলেন।

হুমায়ুন সাদেক সাংবাদিকতার পাশাপাশি শিশুদের জন্য ছড়া ও কবিতা লিখতেন। তার উল্লেখ্যযোগ্য কবিতা গ্রন্থের মধ্যে রয়েছে ‘এক কিশোরের মন’, ‘অচেনা মানুষ অজানা কথা’ ও ‘সারপ্রাইজ’।

হুমায়ুন সাদেকের মৃত্যুতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমীন রুকন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন শোক প্রকাশ করেছেন।

হুমায়ুন সাদেকের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার জানাজা শেষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামে হুমায়ুন সাদেককে দাফন করা হবে।

সূত্রঃ দেশ রুপান্তর
আডি/ ২৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language