সারাদিন যে কাজগুলো আপনি করেন তার চাপ কিন্তু এসে পড়ে চোখেও। বিশেষ করে যারা কম্পিউটারে দীর্ঘসময় কাজ করেন, তাদের শরীরের চেয়ে চোখে ক্লান্তি ভর করে বেশি। একটানা কাজ না করে মাঝে মাঝে চোখকে বিশ্রাম দিতে হয়। আছে কিছু ব্যায়ামও যা চোখকে দেবে আরাম। কাজের মাঝে বিরতি নিয়ে করুন এই ব্যায়ামগুলো –
– দুই হাতের বুড়ো আঙুল উঁচু করে হাত সামনের দিকে প্রসারিত করুন এবং এই দুই আঙুলের দিকে পালাক্রমে তাকান।
– ডান হাত উপরে তুলুন, বাম হাত নিচে নামান। এবার দুই হাতের বুড়ো আঙুলের দিকে পালাক্রমে তাকান। চোখের মণি আড়াআড়িভাবে নড়াচড়া করবে। একইভাবে বাম হাত উপরে তুলে এবং ডান হাত নিচে নামিয়ে ব্যায়ামটি করুন।
– দুই হাত সামনে প্রসারিত করুন, একটি হাত উপরে তুলুন এবং অন্যটি নামিয়ে আনুন। দুই হাতের বুড়ো আঙুলের দিকে দ্রুত পালাক্রমে তাকান (চোখের মণি উপর-নিচ করে)।
– এক হাতের বুড়ো আঙুল দুই ভ্রূর মাঝখানে রাখুন এবং আরেক হাত সামনে প্রসারিত করে বুড়ো আঙুল উঁচু করে রাখুন। এবার দুই হাতের বুড়ো আঙুলের দিকে দ্রুত পালাক্রমে তাকান।
– ডান হাত ডানদিকে প্রসারিত করুন। এবার কনুই ভাঁজ করে ডান হাত ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরান এবং এর বুড়ো আঙুলের দিকে তাকিয়ে থাকুন। একই ব্যায়াম এবার বামহাতে করুন। বামহাত ঘড়ির কাঁটার দিকে ঘোরানোর সময় বুড়ো আঙুলের দিকে তাকিয়ে থাকুন।
– দ্রুত চোখ পিটপিট করুন। এবার দুই হাতের তালু ঘষুন এবং গরম তালু দিয়ে চোখ দুটি হালকাভাবে ম্যাসাজ করুন। দুই হাতের তালু আবার ঘষুন এবং গরম তালু বন্ধ চোখের ওপর রেখে দিন।
লক্ষ্য করুন
ব্যায়ামগুলো করার সময় শিরদাঁড়া এবং মাথা স্থির থাকবে, শুধুমাত্র চোখ নড়াচড়া করবে।
আডি/ ২৫ নভেম্বর









