জিমে যাওয়ার পরিবর্তে করতে পারেন যে কাজ কাজগুলো
শরীরকে ঠিক রাখার জন্য আমরা অনেকেই জিম করে থাকি। জিম করলে শরীরের অনেক সমস্যার সমাধান হয়ে থাকে। ওজনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, ক্ষুধা বৃদ্ধি পায়, পেশিগুলো সক্রিয় হয়ে থাকে, অনিদ্রা দূও হয়। কিন্তু এমন কিছু সময় দেখা গেছে যে অলসতার কারণে বা সময়ের অভাবে জিম নিয়মিত করা সম্ভব হয়ে ওঠে না। আপনি যদি হঠাৎ করে জিম ছেড়ে দেন তাহলে শরীরে কিছু অস্থিতিশীলতা শুরু হতে পারে। এ কারণে জিমের পরিবর্তে এমন ৬ টি বিষয় মেনে চলুন যার ফলে আপনার শরীরের স্থিতিশীলতা ফিরে আসবে।
১. প্রতিদিন অন্তত এক কাপ গ্রিনটি খেতে পারেন :
জিম করলে শরীর সতেজ ও প্রাণবন্ত হয়ে ওঠে। কিন্তু কোনো কারণে যদি আপনার জিম করা ছেড়ে দিতে হয় তাহলে আপনি এর পরিবর্তে প্রতিদিন এক কাপ করে গ্রিনটি খেতে পারেন। এই গ্রিনটি বিভিন্ন ক্যান্সার, অ্যালজেইমার এবং ডায়বেটিসের হাত থেকে শরীরকে বাঁচায়। এছাড়া বিভিন্ন হৃদরোগের ঝুঁকি কমায়। এটি মানসিকভাবেও চাঙ্গা করে তোলে।
২. ধীরে খান এবং যতটা পারেন চিবিয়ে খান :
আপনি যদি কোনো খাবার খেতে বসেন তাহলে ধীরে ধীরে খাবেন। কোনো ধরনের তাড়াহুড়ো করবেন না এবং যতটা সম্ভব বা যতক্ষণ সম্ভব চিবিয়ে খাবেন। এটা আপনার হজমে সহায়তা করবে ফলে আপনি কোনো হজমজনিত সমস্যায় ভুগবেন না। এছাড়া যতটা চিবিয়ে খাবেন ততটা চোয়লের ব্যায়াম হবে এবং ব্রেনের রক্ত চলাচল স্বাভাবিক হবে।
৩. কাজের তালিকা তৈরি করুন :
আপনি হঠাৎ করেই জিম ছেড়ে দিলে অনেক ধরনের শারীরিক সমস্যায় পড়ে যেতে পারেন। এ কারণে শারীরিক পরিশ্রম কিছুটা বাড়াতে আপনার কাজের একটা তালিকা তৈরি করে সে অনুযায়ী কাজ করে যান। এতে করে আপনার শারীরিক এবং মানসিক ২ ধরনের পরিশ্রমই হবে। এর ফলে আপনি সতেজ এবং প্রাণবন্ত থাকবেন।
৪. উচ্চ বিটের গান শুনুন :
প্রায় সময়ই উচ্চ বিটের গান শোনার চেষ্টা করুন। এটা সত্যি যে গানের এই উচ্চ বিটগুলো বিভিন্ন মানসিক চাপ কমিয়ে ফেলে, ব্যথা উপশম করে এবং রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। এজন্য আপনি যদি কোনো কারণে জিম করা ছেড়ে দেন তার পরিবর্তে এই ধরনের উচ্চ বিটের গান শুনতে পারেন। এমনও হতে পারে আপনি গাড়ি চালাতে চালাতে উচ্চ বিটের গান শুনতে পারেন।
৫. ত্বকের যত্ন :
জিম ছেড়ে দিলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে তা হল ত্বকের যত্ন নিতে হবে। সাধারণত জিম করতে করতে ছেড়ে দিলে ত্বকের চামড়া ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে, উজ্জ্বলতা নষ্ট হয়ে যেতে পারে। এ কারণে যতটা সম্ভব ত্বকের যত্ন নিতে হবে। বিভিন্ন মশ্চারাইজারের উপাদান ব্যবহার করতে পারেন যেগুলো আপনার ত্বককে ঝুলে যাওয়া থেকে রক্ষা করবে এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সহায়তা করবে।
৬. গভীর ঘুম ঘুমাতে হবে :
আপনি জিম ছেড়ে দিলে অনিদ্রাজনিত সমস্যা হতে পারে। এ কারণে যতটা সম্ভব তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করতে হবে এবং যতটুকু সময় ঘুমাবেন ঘুমটুকু যেন গভীর হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে স্বাভাবিক ঘুমের জন্য আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন।
আডি/ ২৫ নভেম্বর









