ব্যায়ামের আগে কফি পান- পেতে পারেন আশ্চর্যজনক কিছু উপকারিতা!
ব্যায়াম আমাদের দেহের জন্য অনেক উপকারী সে কথা বলার অপেক্ষা রাখে না। দেহটাকে যতো সচল রাখা যায় ততোই নীরোগ থাকে। এমনিতে যারা পরিশ্রমের কাজ করেন তাদের জন্য আলাদা করে শারীরিক ব্যায়ামের প্রয়োজন পড়ে না। কিন্তু যারা একেবারেই বসা কাজ করেন তাদের শরীরে সুস্থতায় ব্যায়ামের প্রয়োজনীয়তা অপরিসীম।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে প্রতিদিনই ব্যায়াম করা উচিৎ। এবং শারীরিক ব্যায়ামের আগে এক কাপ কফি পান করে নেয়া ভালো। জানতে চান কেন? চলুন তবে দেখে নেয়া যাক।
রক্ত সঞ্চালন উন্নত করে
ব্যায়াম করলে এমনিতেই রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং দেহের প্রতিটি অঙ্গে রক্ত ও অক্সিজেন পৌছায়। কফি এই রক্ত সঞ্চালনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং উন্নত করতে সহায়তা করে। তাই ব্যায়াম শুরু করার আগে ১ কাপ কফি পান করে নেয়া ভালো।
মাংসপেশি ব্যথামুক্ত রাখে
ব্যায়ামের কারণে মাংসপেশির সংকোচন ও প্রসারণে মাংসপেশি ব্যথা হয়ে যায়। ইউনিভার্সিটি অফ ইলিনোইসের গবেষকগণ বলেন, ‘শারীরিক ব্যায়াম শুরু করলে মাংসপেশিতে অনেক ব্যথা হয়, এটি ব্যায়ামের কারনেই হয়। কিন্তু কফি মাংসপেশিকে সঠিক পরিমাণে সংকোচন ও প্রসারণে সহায়তা করে বলে ব্যথা কম অনুভুত হয়’।
স্মৃতি শক্তি উন্নত করে
ব্যায়ামের সময়ে আমাদের দেহে রক্ত সঞ্চালন এবং অক্সিজেনের সঞ্চালন বৃদ্ধি পায়। কফি পানে রক্ত ও অক্সিজেন সঞ্চালনে নিয়ন্ত্রণ আসে এবং উন্নত হয়। এতে করে আমাদের মস্তিষ্কতেও রক্ত ও অক্সিজেনের সঞ্চালন সঠিক পরিমাণে হয় যা মস্তিষ্ককে সচল ও কর্মক্ষম করে। এতে করে স্মৃতি শক্তি অনেক উন্নত হয়।
মাংসপেশির ক্ষয় রোধ করে
স্পোর্টস সাইন্টিস্ট অফ কনভেন্ট্রি ইউনিভার্সিটি গবেষণায় দেখতে পান কফির ক্যাফেইন মাংসপেশির ক্ষয় রোধে অনেক সহায়তা করে। ব্যায়ামের আগে কফি পান করে নিলে মাংসপেশির গঠন সঠিকভাবে হয়।
মাংসপেশির গঠন দৃঢ় করে
যারা ব্যায়ামের মাধ্যমে বডি বিল্ডিং করেন তাদের জন্য ব্যায়ামের আগে অবশ্যই কফি পান করা উচিৎ। কারণ মাংসপেশির দৃঢ় করতে যে পরিমাণ গ্লাইকোজেনের প্রয়োজন হয় তার ৬৬% কফি থেকে পাওয়া সম্ভব। তাই ব্যায়াম করার আগে এক কাপ কফি অবশ্যই পান করে নেয়া উচিৎ।
আডি/ ২৫ নভেম্বর









