ফুটবল

আশা জাগিয়েও পারলো না কোরিয়া, ঘানার দুর্দান্ত জয়

দোহা, ২৮ নভেম্বর – প্রথমার্ধে কোরিয়ার জালে ২ গোল দেওয়ার পর মনে হয়েছিল ঘানা ম্যাচটি সহজেই নিজেদের করে নিতে পারবে; কিন্তু ম্যাচের সব রোমান্স যে দ্বিতীয়ার্ধের জন্য জমা ছিল তা কে জানতো! পিছিয়ে পড়া দক্ষিণ কোরিয়া তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে দ্বিতীয়ার্ধে দারুণ জমিয়ে তুলেছিল ম্যাচটি।

যদিও এশিয়ার অন্যতম প্রতিনিধিরা সমতায় থাকাটা ধরে রাখতে পারেনি। আশা জাগিয়ে সমর্থকদের নিরাশ করেছে দক্ষিণ কোরিয়া। ঘানা ৩-২ গোলের দুর্দান্ত জয় নিয়ে নিজেদের ভালোভাবেই টিকিয়ে রাখলো বিশ্বকাপের মঞ্চে।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৮ নভেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language