কক্সবাজার

হোটেল রয়েল টিউলিপের সুইমিংপুল থেকে শিশুর লাশ উদ্ধার

কক্সবাজার, ০৮ অক্টোবর – কক্সবাজারের ইনানীতে রয়েল টিউলিপ সী-পাল হোটেলের সুইমিংপুল থেকে ভাসমান অবস্থায় মরিয়ম চৌধুরী (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গোসলের সময় ডুবে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত মরিয়ম চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর থেকে তার মা সাবিনা ইয়াসমিন চৌধুরী রুমির সঙ্গে কক্সবাজার বেড়াতে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি জানান, শুক্রবার সকালে মরিয়মের পরিবার রয়েল টিউলিপ হোটেলে উঠেন। বিকেলে সুইমিংপুলে গোসলে নামে। এক পর্যায়ে মরিয়মের দেহ ভেসে উঠে। মুমূর্ষু অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ০৮ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language