ক্রিকেট

দেশে ফিরে কী মিস করছেন সাকিব! জানালেন নিজের সোশ্যাল মিডিয়ায়

ঢাকা, ১৯ নভেম্বর – কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে সাকিব আল হাসান দেশে ফিরেছেন। এরই মধ্যে স্ত্রী উম্মে আল হাসান শিশিরের হাতের রান্না করা খাবার মিস করতে শুরু করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

সেখানে দেখা যায়, স্ত্রী শিশির রান্না করছেন। শিশিরকে ম্যানশন করে ক্যাপশনে সাকিব লিখেছেন, আবার কবে এই মজার খাবারটি খাচ্ছি?

তার এই পোস্টটি বেশ সাড়া ফেলেছে। মজার মজার কমেন্ট করছেন অনেকেই।

সুত্র : বাংলাদেশ জার্নাল
এন এ/ ১৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language