শরীর চর্চা

রূপচর্চায় সবজি-ফল

সবজি ও ফল প্রতিদিনের খাওয়া-দাওয়ায় যেমন স্বাদ ও তৃপ্তির বৈচিত্র্য নিয়ে আসে, তেমনি এসব টাটকা সবজি ও ফল দিয়ে করা যায় ত্বকের চর্চাও। ত্বক পরিচর্যার ক্ষেত্রে প্রথমেই যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো আপনার ত্বকে ব্রণ আছে কিনা। ব্রণ যদি থাকেই, তবে প্রথমে তা নির্মূল করবেন। সেই সঙ্গে  খেয়াল রাখবেন, মাথার ত্বকে খুশকি আছে কিনা। খুশকি থাকলে নিয়মিত খুশকি নিরোধক শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নেবেন। মুখের জন্য অয়েল ফ্রি ফেসওয়াশ ব্যবহার করবেন। ত্বক সম্পূর্ণ তেলমুক্ত করতে হবে। মুখে ব্রণ থাকা অবস্থায় ফ্রুট ফেসিয়াল বা ভেজিটেবল ফেসিয়াল করা উচিত নয়।

এবার জেনে নিন সবজি দিয়ে বাসায় কিভাবে ত্বক পরিচর্যা করবেন। প্রথমে পরিষ্কার পানিতে তুলা ভিজিয়ে মুখের ময়লা মুছে নিন। এবার আধা চা-চামচ গ্লিসারিনে কয়েক ফোঁটা গোলাপজল ও পানি মিশিয়ে তুলা দিয়ে মুখ আবারও মুছে নিন। এরপর বাটিতে শসা, গাজর ও আলুর রস, দুই চা-চামচ করে নিয়ে তার সঙ্গে ম্যাসাজ ক্রিম মিশিয়ে মুখে, গলায় ও ঘাড়ে ম্যাসাজ করবেন ২৫-৩০ মিনিট। এবার ফুটন্ত পানিতে তুলসীপাতা ফেলে মাথা ঢেকে গরম ভাপ নিন দুই-তিন মিনিট। ভাপ নেওয়ার পর কাঠি দিয়ে নাকের দুপাশে ও থুতনিতে জমে থাকা ব্ল্যাক হেডস বা সাদা শাল বের করে নিন।

আডি/ ১৯ নভেম্বর

Back to top button
🌐 Read in Your Language