শরীর চর্চা

অ্যালার্জির চিকিৎসায় ডিম থেরাপি

পুষ্টিকর খাদ্য হিসেবে ডিমের জুড়ি নেই। নাশতার টেবিলে রুটির সঙ্গে ডিমের অমলেট না হলে সেটি যেন অসম্পূর্ণ থেকে যায়। ডিম খেলে অ্যালার্জি হয়। সারা বিশ্বে ২ দশমিক ৫ শতাংশেরও বেশি শিশু ডিম খাওয়ার কারণে অ্যালার্জিতে ভুগছে। আমেরিকার চিকৎসকরা বলেছেন, খুব শিগগিরই ডিম আবার পছন্দের মেন্যুতে স্থান করে নেবে।

ডিমের কারণে যে অ্যালার্জি হয় তার চিকৎসা ডিম দিয়েই হবে। ডিমথেরাপিতে অংশ নেয়া ৭৫ শতাংশ শিশু এখন দিনে দুটি ডিম খেতে পারছে। এতে তাদের অ্যালার্জিজনিত কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না।

ডিম খাওয়ার কারণে যে অ্যালার্জি হয় তার চিকৎসার উন্নয়নে আমেরিকার নর্থ ক্যারোলিনা স্কুল অব মেডিসিনের গবেষকরা কাজ করছেন। তারা ২২ মাস ধরে ৫৫ শিশুর পরীক্ষামূলক ডিম থেরাপি দিয়েছেন। তাদের ডিমের শুকনো উপাদান (পাউডার ডিম) খেতে দেয়া হয়। প্রথম দিকে ডিমের এক-তৃতীয়াংশ পরিমাণ তাদের খেতে দেয়া হয়। এতে দেখা যায়, শিশুদের ৭৫ শতাংশ দৈনিক দুটি ডিমের পরিমাণ উপাদান খেতে পারছে। কোনো ধরনের প্রতিক্রিয়া নেই। তাদের পুনরায় এক মাস ডিমথেরাপি দেয়া হয়।

আডি/ ১৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language