শরীর চর্চা

চর্বিকে পেশিতে পরিণত করার ওষুধ আবিষ্কার

স্থুলকায় দেহ দেখতে যেমন অসুন্দর তেমনি সেটি বিভিন্ন রোগেরও ভরপুর আখড়া। আর মানুষের শরীর মুটিয়ে যাওয়ার অন্যতম কারণ বাড়তি চর্বি। তবে সেই চর্বিকে যদি পেশিতে রূপান্তর করা যায় তবে তা নিশ্চই দারুণ এক ঘটনা হবে সবার জন্যই।

হ্যাঁ বিজ্ঞানীরা মানব দেহের বাড়তি চর্বিকে পেশিতে রূপান্তরের পথ খুঁজে পেয়েছেন।ওবেসিটি বা স্থূলতা নিয়ন্ত্রণের জন্য নতুন ওষুধ নিয়ে গবেষণা চালানোর সময় চর্বিকে পেশিতে রূপান্তরের পথ খুঁজে পান তারা।

মানবদেহে বাড়তি যেসব সাদা চর্বি জমা হয় তাকে দেহের জন্য ‘খারাপ’ হিসেবে গণ্য করা হয়।কারণ এ চর্বিই স্থুলতার জন্য দায়ি। আবিস্কৃত নতুন ওষুধ এসব ‘খারাপ’ চর্বিকে পেশি  তৈরিকারী  বাদামি চর্বিতে রূপান্তরিত করে।বাদামি চর্বিকে দেহের জন্য ভালো চর্বি হিসেবে গণ্য করা হয়।

জানা যায়, দেহের বাদামি চর্বি কোষগুলো  ক্যালরি জমা করার কাজে সহায়তা না করে বরং দেহের ক্যালরি পোড়াতে সহায়তা করে।মানবদেহের বাদামি চর্বিকে সক্রিয় করা গেলে বেশি মাত্রায় খাওয়া-দাওয়া করলেও আর ওজন বাড়বে না।

আমেরিকার কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডোমেনিকো অ্যাসিলি বলেন, “সারা বিশ্বেই মহামারি আকারে স্থূলতা দেখা দিচ্ছে।তাই চিকিৎসার জন্য নতুন এ পদ্ধতি অত্যন্ত আকর্ষণীয়।”

কিন্তু এ চিকিৎসার পদ্ধতি পুরোপুরি দোষমুক্ত নয় বরং এ পদ্ধতি প্রয়োগে দেহে কিছু অনাকাঙ্ক্ষিত পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়।এসব পার্শ্বপ্রতিক্রিয়ার অন্যতম হলো হট ফ্ল্যাশ বা কান-গলা প্রভৃতি গরম হয়ে ওঠা, হাঁড়ক্ষয় প্রভৃতি।এখন বিজ্ঞানীরা এসব পার্শ্বপ্রতিক্রিয়া ঠেকানোর বিষয়ে গবেষণা শুরু করেছেন।

আডি/ ১৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language