শরীর চর্চা

স্মৃতিভ্রম রোধে চকলেট

চকলেট স্মৃতিভ্রম রোগের উপশম করবে। প্রতিদিন চকলেট খেলে বয়স্কদের স্মৃতিশক্তি লোপ পাওয়া থেকে রক্ষা করে। এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করে। সম্প্রতি ইতালির গবেষকরা এসব তথ্য দিয়েছেন।

ইতালির লেককুইলা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সম্প্রতি চকলেট জাতীয় খাবারের উপকারিতা নিয়ে গবেষণা করেন। ডাক্তার জিয়াওভামবাসিস্তা এতে নেতৃত্ব দেন।

গবেষকরা ৯০ জন বয়স্ক স্মৃতিশক্তি লোপ পাওয়া রোগীকে গবেষণায় নমুনা হিসেবে ব্যবহার করেছেন। তাদের প্রত্যেকের বয়স ৭০-এর ওপরে। তাদের স্মৃতিভ্রমের চিকিত্সায় কোকো পানীয় (একধরনের উপাদান যা চকলেটে দেয়া হয়) টানা আট সপ্তাহ পান করানো হয়েছে। দৈনিক উচ্চ, মধ্যম ও নিম্ন মাত্রায় কোকো পানীয়ের ডোজ দেয়া হয়। এতে দেখা গেছে, তাদের মস্তিষ্ক আগের চেয়ে বেশ সক্রিয় হয়েছে।

গবেষকরা জানান, যাদের উচ্চমাত্রায় কোকোর ডোজ দেয়া হয়েছে, তাদের মস্তিষ্ক আগের চেয়ে বেশ কার্যকর হয়ে উঠেছে। অন্যদেরও স্মৃতিশক্তি তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। এটি রক্ত চাপ রোধেও ভূমিকা রাখে।

আডি/ ১৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language